ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার ধড়াভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।নবীনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ভৈরবগামী একটি সন্দেহভাজন নৌকায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে মো. ইউনুস মিয়া (৩৬) ও মো. রাসেল মিয়া (২১) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।তারা দু’জনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য মতে, আটককৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-১৬, জি.আর নং-১০৪)।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।”এদিকে পুলিশের এ সফল অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ এলাকায় একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে উত্তরা, Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪

ভারতে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় Read more

আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত

কিশোরগঞ্জে আদালত থেকে বাড়ি ফেরার পথে মামলার বাদী জাহাঙ্গীর আলম নামে একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ শনিবার (৩ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বর্ণ Read more

নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি
নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি

দুর্নীতিবিরোধী গণঅভ্যুত্থানে উত্তাল নেপালে নতুন সংকট দেখা দিয়েছে। বিক্ষোভ-সহিংসতার জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন