ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নবীনগরের লাপাং গ্রামের আবুল কাশেম (৫৮), নারায়নপুরের সোহাগ মিয়া (১৯) ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর গ্রামের নুরুল আলম (৫৫)। নবীনগর থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটমুখী দুরন্ত পরিবাহন নামের একটি বাসের সঙ্গে নবীনগর থেকে কোম্পানীগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিঅটোরিকশার চালক সোহাগ মিয়াসহ তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনালীসহ ৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ ফি
সোনালীসহ ৩৩ ব্যাংকে জমা দেওয়া যাবে হজ ফি

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক। এসব ব্যাংকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ জমা দেওয়া যাবে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব Read more

‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী

কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, 'আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন
বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে  ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন