ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, রাতে রিকশা থেকে নিজ বাড়ির গেটের সামনে নামলে একদল অজ্ঞাত দুর্বৃত্ত মুকুলের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।ঘটনার খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘গুলিবিদ্ধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।’এদিকে, বিএনপি নেতা মুকুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। তারা দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, রাত আনুমানিক ৮টার দিকে পদ্মপাড়া নিজ বাড়ির সামনে বিএনপি নেতা ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মফিজুর রহমান মুকুলের শরীরের পেছনে তিনটি গুলি লেগেছে। পিঠের মাঝ বরাবর দুটি গুলি এবং শরীরের নিচের অংশে আরেকটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে, ঘটনার পরপরই নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক গেজেট জারি করেছে সরকার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ Read more

ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর

হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে Read more

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা Read more

বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা
বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা

বরিশাল নগরীর গ্যাসটাবাইন চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান এক তরুণী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন