দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা জারি করে মাগুর, শিং, শোল, বোয়াল, ট্যাংরা, বাইম, রিটা ও পাবদাসহ দেশীয় নানা প্রজাতির মাছ রক্ষার পরিকল্পনা ছিল। কিন্তু দেশীয় বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষা তো দূরের কথা, অভয়াশ্রমই রক্ষা করতে পারছে না মৎস্য অধিদপ্তর। সেখানে অনেকেই দখল করে ধান চাষ করে, এতে করে কিটনাশক প্রয়োগের ফলে মাছ মারা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা মৎস্য বিভাগ।সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৫৮৮.২২ একর ও বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২৬৯.২৩ একর এলাকা জুড়ে অবস্থিত আশুরার বিল। নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার মোট ৬টি মৌজার মধ্যে এ বিলের অবস্থান। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। এখানে প্রায় ৬০০ জন কার্ডধারী জেলে রয়েছে। তারাই এইসব অভয়াশ্রম দেখাশুনা করেন। এই অভয়াশ্রমে বাটা, চেলা, তাপসী/তপতী, বাইম, কৈ, কুঁচিয়া, পুটি, রুই, ইচা/চিংড়ি, টাকি, শিং, মাগুর, টেংরা, চোপড়া, পাঙ্গাস, আইড়, কালিবাউস, চেং, তেলাপিয়া, বালিয়া, গুলশা, শোল, মলা, পাবদা, কাতলা, ডারকা, ঢেলা, খলিশা, চান্দা, গজার, বোয়ালসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য মৎস্য নিধন সম্পূর্ণ নিষেধ করা হয়।এমনকী স্থানীয় পর্যায়ে সুফলভোগীদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এসবের তদারকি করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। এছাড়া কেউ যাতে মাছ শিকার করতে না পারেন, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করাও হয়। কিন্তু কাগজে-কলমে এসব নীতিমালা থাকলেও বাস্তবে তার চিত্র পুরো উল্টো। কেবলমাত্র একটি সাইনবোর্ড সাঁটানো ছাড়া মৎস্য অভয়াশ্রম রক্ষায় আর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভয়াশ্রম থেকে নির্বিচারে মাছ শিকার করছেন স্থানীয়রা। মাছ লুটের সঙ্গে অভয়াশ্রম রক্ষা কমিটিরও অনেক সদস্য জড়িত থাকার খবর পাওয়া গেছে।স্থানীয় কয়েকজন বলেন, নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই অভয়াশ্রম মেরামত করার কথা। এখানে বিভিন্ন সময় দেশী মাছের পোনা অবমুক্ত করা হত। বর্তমানে বিলটিতে অনেকেই বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে। এতে দেশীয় বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষা তো দূরের কথা, অভয়াশ্রমই রক্ষা করতে পারছে না মৎস্য অধিদপ্তর। বিলের পাড়ে অনেকেই জায়গা দখল করে, মাটি ভরাট করিয়ে ধান চাষ করে, এতে করে বিলের গভীরতা কমে গেছে। জন্মেছে নানা আগাছা। অনেকেই বিলটি দেখতে এসে হতাশ হচ্ছেন দর্শনার্থীরা।নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দীন বলেন, বছরের দুইবার আশুরার বিল মেরামত করা হয়। সেই সাথে নিয়মিত অভিযান পরিচালনা করাও হয়ে থাকে। তবে কিছু কিছু অসাধু জেলে এই অভয়াশ্রমে মাছ শিকার করে থাকে। বিলটি যদি কোনো বাজেট থেকে সংস্কার করা যায় তাহলে এই বিলে অনেক দেশী প্রজাতির মাছ সংরক্ষণ করে রাখা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার Read more

শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দগ্ধ হওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে Read more

ফের ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
ফের ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে ১৩, প্রয়োজন নেই রক্ত ও স্কিনের
বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে ১৩, প্রয়োজন নেই রক্ত ও স্কিনের

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে আজ আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটিতে Read more

লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন