পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন ১০ তলা ছাত্রহল দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।শনিবার (১৭ মে) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে তারা ‘লং মার্চ টু হল’ কর্মসূচি পালন করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ মে নতুন হলের কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে হল প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয় প্রশাসন। তবে নিয়োগের পরেও হলে শিক্ষার্থী তোলার ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে হল চালুর প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘুরানো হচ্ছে। নির্মাণকাজ শেষ হওয়ার পরও হ্যামার টেস্ট ও নানা অজুহাতে হল খোলা হচ্ছে না। এতে আমরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছি।”চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “আমাদের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। অথচ এখনও হলে উঠতে পারছি না—এটা আমাদের জন্য মানসিকভাবে কষ্টদায়ক। আমরা বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছি। সেখানে বাড়িওয়ালাদের দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়ার কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা নতুন ছাত্রহল-২ এর সামনে অবস্থান নিলে সহকারী প্রভোস্টরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।সহকারী প্রভোস্ট রেদওয়ান আহমেদ বলেন, “হলটি এতদিন আমাদের অধীনে ছিল না। সম্প্রতি আমরা দায়িত্ব পেয়েছি। তবে এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার কারণে হল সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রভোস্ট টিম সকল অফিসিয়াল আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে। বিষয়টি উপাচার্য, উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার অবগতিতে রয়েছে। আজ অথবা আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ১ জুলাই শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন Read more

এবার ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি
এবার ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম "নুসুক ওমরাহ" চালু করেছে। এতে বিশ্বব্যাপী মুসলমানদের সরাসরি ওমরাহ ভিসার Read more

কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে Read more

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

আগামীকালও বিপিএলে থাকছে না কোনো ম্যাচ
আগামীকালও বিপিএলে থাকছে না কোনো ম্যাচ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের আজকের (৩০ ডিসেম্বর) ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। এরপর বিসিবির একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন