নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উদ্দীপনায় শুরু হলো ২০২৬। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির মানুষ এবারও বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপন করেছেন ইংরেজি বর্ষবরণ।রোমের ক্রিকো ম্যাসিমোতে (Circo Massimo) রাত ১২টায় শুরু হয় চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জা। অনুষ্ঠানটি দেখার জন্য আগেভাগেই জড়ো হয় হাজারো মানুষ। দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও এই উৎসবে অংশ নিয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করেন।এছাড়াও ইতালির মিলান, ভেনিস, ভিছেন্সা নাপোলি তোরিনোসহ পুরো ইতালি নতুন বছরকে বরণ করে নিয়েছে উৎসব আয়োজনের মধ্যে দিয়ে।ইতালির বর্ষবরণের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়, যাতে সবাই স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আনন্দ উদযাপন করতে পারেন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও বর্ষবরণকে কেন্দ্র করে আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন হয়।২০২৫ সালকে বিদায় জানিয়ে ২০২৬ সালকে স্বাগত জানিয়ে ইতালির এই উৎসব উদযাপনে মিশেছে আনন্দ, আলো আর নতুন প্রত্যাশা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিস্তারিত আসছে...এসআর

মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে
মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে

 কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন রওশন আরা (৩৮)। তিনি সংঘর্ষে Read more

‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’
‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ Read more

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগমীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং Read more

কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার
কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে গ্রামবাসী।খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী Read more

গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম
গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন