বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র অডিশন (প্রাথমিক বাছাই) শুরু হচ্ছে। দেশের ৬৪টি জেলাকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই করা হবে। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে।আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়ে প্রাথমিক বাছাই চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিভাগীয় পর্যায়ের অডিশন হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সব অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না। অডিশনের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময় বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে।এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট থেকে জানা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিটিভি।অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে দুটি শাখা: ‘ক’ শাখা (৬-১১ বছর) এবং ‘খ’ শাখা (১১-১৫ বছর)।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ জেলা) এবং ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা)-এর আঞ্চলিক অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরায় অনুষ্ঠিত হবে। ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা)-এর আঞ্চলিক অডিশন ফরিদপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা জেলা) এবং ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর জেলা)-এর আঞ্চলিক অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা)-এর আঞ্চলিক অডিশন সিলেট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা জেলা)-এর আঞ্চলিক অডিশন রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা)-এর আঞ্চলিক অডিশন দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা জেলা)-এর আঞ্চলিক অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ জেলা)-এর আঞ্চলিক অডিশন বগুড়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা)-এর আঞ্চলিক অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলা)-এর আঞ্চলিক অডিশন যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা)-এর আঞ্চলিক অডিশন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলা) এবং বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা জেলা)-এর আঞ্চলিক অডিশন বরিশাল শিল্পকলা একাডেমিতে (পৃথক বুথ) অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার জেলা)-এর আঞ্চলিক অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা)-এর আঞ্চলিক অডিশন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা)-এর আঞ্চলিক অডিশন কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা)-এর আঞ্চলিক অডিশন নোয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।এছাড়াও ঢাকা বিভাগের বিভাগীয় অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র রামপুরা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমি, সিলেট বিভাগের বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমি, রংপুর বিভাগের বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমি, রাজশাহী বিভাগের বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমি, খুলনা বিভাগের বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমি, বরিশাল বিভাগের বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর Read more

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ
নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে Read more

চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।রবিবার (২৮ ডিসেম্বর) Read more

ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প
ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২৩ Read more

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

পলাশবাড়ীতে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন