নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল মোল্যা কাঞ্চনপুর গ্রামের আজিজুল মোল্যার ছেলে। তিনি ফরিদ মোল্যা হত্যা মামলার আসামি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘঠেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) দু’পক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নিহত হন। এঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ হত্যা মামলায় মিলন মোল্যা গ্রুপের রফিকুল ইসলাম আসামি হন। এরপর থেকে তিনি পলতাক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।এ বিষয়ে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক Read more

নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন
নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায়  নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে Read more

গৌরীপুরে ১৮শ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেফতার
গৌরীপুরে ১৮শ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা Read more

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম Read more

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান
চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় Read more

বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!
বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন