নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা-রাধানগর বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাজা মোল্যা (৫০)। তিনি ইতনা ইউনিয়নের পার-ইছাখালি গ্রামের লবা মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক।নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্যা নিজ বাড়ি থেকে বাজার করার উদ্দেশে কুমারডাঙ্গা বাজারে যায়। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য পলাশ শেখের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুলসহ ১০/১২জন মিলে ধারালো অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের চায়েরর দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এব্যাপারে জানতে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেন নাই।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার অপহরণ মামলার ভিত্তিতে অপহৃত ৩ শিশু ও ২ কিশোরীকে চট্রগ্রামের শীতাকুণ্ড থানা পুলিশের সহায়তায় ফৌজদারহাট Read more

ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি
ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মাঠে হাজির Read more

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে

মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন