পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় একশত জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ উপহার বিতরণ করা হয়।নলদী ইউনিয়নের এন এন পি ০০৭ একতা সংঘ এ মানবিক কর্মসূচির আয়োজনে করে। দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এন এন পি ০০৭ একতা সংঘ এই উদ্যোগ গ্রহণ করেন।এসময় নলদী ইউনিয়নের নওয়াপাড়া, মতিনগর, কালাচাঁদপুর, বৈকন্ঠপুর গ্রামের ১০০ উপকারভোগীর মাঝে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার Read more

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। Read more

ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!
ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!

ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয়ে প্রতারণা, ধর্ষণ ও নির্যাতন। এসব অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি পলাশ দাশ (৪০) Read more

সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা দুটি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে Read more

সরকারি শিক্ষক হয়েও যুবলীগ সভাপতি, বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার
সরকারি শিক্ষক হয়েও যুবলীগ সভাপতি, বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও এক দশক ধরে রাজনীতিতে সরব উপস্থিতি অবশেষে আইনের জালে ধরা পড়লেন যুবলীগ নেতা মো. কামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন