নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ গাজী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ গাজী নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের মহব্বত গাজীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত¡াবধানে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের সুমন হাসানের ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার উপর হতে রাজ গাজীকে গ্রেফতার করে। এ সময় রাজ গাজীর নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।,এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের Read more

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ Read more

ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার Read more

শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ
শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ

যশোরের শার্শায় বিএনপি’র দু‘নেতার বিরুদ্ধে হিন্দুদের পাল পাড়ার কয়েকটি পরিবারের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কায়বা Read more

বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত Read more

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন