নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর শেখ (৩০) ও মো. ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।শনিবার (২১ জুন) রাতে নড়াগাতী থানার পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হাসিবুর শেখ নড়াগাতী থানার পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে এবং ইলিয়াস ভূঁইয়া একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই এফ এম তারেক ও এএসআই মো. মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নড়াগাতী থানার পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর থেকে হাসিবুর শেখ ও ইলিয়াস ভূঁইয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভিউ ব্যবসার জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও ধারণ!
ভিউ ব্যবসার জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও ধারণ!

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে, Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

নড়বড়ে কাঠের পাটাতনে ঝুঁকিপূর্ণ পারাপার, ১২ বছরেও হয়নি সেতুর সংস্কার
নড়বড়ে কাঠের পাটাতনে ঝুঁকিপূর্ণ পারাপার, ১২ বছরেও হয়নি সেতুর সংস্কার

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু গত ১২ বছর ধরে ভাঙা অবস্থায় Read more

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার Read more

ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩
ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন