বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। এবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।রোববার (১৮ মে) দুপুরে নগরভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।তিনি জানান, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।এর আগে, সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে তারা আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।আন্দোলনে বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ আছে।আন্দোলনকারীরা বলেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে অন্তর্বতী সরকার আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তাদের।প্রসঙ্গত, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসনেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের Read more

ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়
ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনের অডি ফিল্ডে ৫-০ Read more

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে
গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার Read more

পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী
পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

মানুষের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন