নওগাঁর বদলগাছী মহিলা কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। চেয়ার দখল নিয়ে চলছে রশি টানাটানি। অধ্যক্ষ চেয়ারে বসে থাকাবস্থায় ওই কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে অধ্যক্ষকে চেয়ার ছেড়ে দিতে বলেন। এ সময় একটি চেয়ার নিয়ে অধ্যক্ষের পাশে বসে জানান, এডহক কমিটির সভাপতি তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ জুন বদলগাছী মহিলা কলেজ কেন্দ্রে এইচএসএসি পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা খাতা জমা দিচ্ছিলেন, এমন সময় জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে নিজেকে অধ্যক্ষ দাবি করে অধ্যক্ষ মাহবুব আলমের পাশের চেয়ারে বসে পড়েন। ঠিক তখনই দুই পক্ষের শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই রূপ নেয় হাতাহাতিতে।এরপর সব শিক্ষক অধ্যক্ষ দাবি করে চেয়ারে বসেন। পরিস্থিতি বেগতিক দেখে ইমামুল হোসেন কলেজ থেকে বেরিয়ে যান।দুই গ্রুপের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে ভিড় করেন কলেজ গেটে।বদলগাছী মহিলা কলেজ সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট বদলগাছী মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মিছিল-মিটিং করে ওই কলেজের কিছু শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান অধ্যক্ষের পদ থেকে মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করেন। অধ্যক্ষ পদ শূন্য দেখা দিলে নতুন এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটির সভাপতি লুৎফর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থীভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।সাময়িক বরখাস্ত হওয়ায় অধ্যক্ষ মাহবুব আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডহক কমিটির বিরদ্ধে আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয় জোরপূর্বক পদত্যাগ বিধিসম্মত নয় মর্মে প্রজ্ঞাপন জারি করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিধি মোতাবেক ফজলে হুদা বাবুলকে এডহক কমিটির সভাপতি অনুমোদিত হয়।উক্ত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে ৮ মে সভার সিদ্ধান্তের আলোকে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মাহবুব আলমকে স্বীয় পদে বহাল করে।জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে বলেন, ‘হাইকোর্টে রিট করলে বর্তমান এডহক কমিটি স্থগিত করে। যার ফলে পূর্বের সভাপতি লুৎফর রহমান আমাকে অধ্যক্ষ করে। তাই বদলগাছী মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমি দায়িত্ব নিয়েছি।অপরদিকে হাইকোর্টে রিট আবেদনকারী ওই কলেজের সহকারী অধ্যাপক মমতাজ বেগম ইতিমধ্যে মারা গেছেন।বর্তমান কলেজের অধ্যক্ষ মাহবুব আলম বলেন, ‘আমার কাছে তারা কোনো পরিপত্র দেখাতে পারেনি। শুধু হাইকোর্টে রিট করেছে, হাইকোর্ট বর্তমান এডহক কমিটির ওপর ৩ মাসের স্থগিতাদেশ জারি করেন এবং ৩ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। রিট শুনানি না হতেই আগের কমিটি কীভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে পারে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় আগের কমিটি পরিবর্তন করে গত ৭ মে ফজলে হুদা বাবুলকে এডহক কমিটির সভাপতি অনুমোদন দেন এবং ২৬ মে এডহক কমিটির মেয়াদ ৩ মাস বৃদ্ধি করে চিঠি ইস্যু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগের কমিটির মেয়াদ বৃদ্ধির কোনো প্রমাণ নেই।কলেজটির একাধিক  শিক্ষক ও শিক্ষার্থীরা জানান , বেশ কিছুদিন থেকে কলেজে চেয়ার দখলের লড়াই চলছে। এতে শিক্ষার ব্যাপক ক্ষতি হচ্ছে আমাদের। প্রায় প্রতিদিন কোনো না কোনো ঝামেলা চলছেই। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই।এডহক কমিটির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, হাইকোর্টে রিট করেছে, দুই পক্ষের শুনানি হবে। রায় যার পক্ষে যাবে সেই ওই চেয়ারে বসবে। তার আগেই চেয়ার দখলের চেষ্টা এটা সত্যিই দুঃখজনক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। আজ বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে Read more

গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ Read more

বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি
বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

Casino Gransino – guide de sécurité complet
Casino Gransino – guide de sécurité complet

Guide pratique du Casino Gransino en France Comment s’inscrire sur le casino Gransino ? La première étape pour profiter du casino Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু Read more

ইট পাথরের জঞ্জাল ছেড়ে ঘুরে আসতে পারেন ডিম পাহাড়
ইট পাথরের জঞ্জাল ছেড়ে ঘুরে আসতে পারেন ডিম পাহাড়

ইট পাথরের জঞ্জাল ছেড়ে বিশুদ্ধতার ছোঁয়া পেতে ও মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়  একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন