নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এদিন দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের দুই ছেলে বাবু ও আলিম এবং নিহতের ভাতিজা।এর আগে গত সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যুর ঘটনা ঘটে।জানা যায়, জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সাথে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মুকুল হোসেন বাদি হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আজিজার রহমান নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃতরা মূল আসামি। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন আহত হয়েছেন।শনিবার Read more

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ Read more

কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পরিবেশ নিষিদ্ধ লিষ্টার ও বোমা মেশিনের দ্বারা বালু উত্তোলন ও প্রকাশ্যে লুটপাট চলছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন Read more

হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক ও মানসিক সুস্থতায় যা করবেন
হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক ও মানসিক সুস্থতায় যা করবেন

আপনি যদি চাকরি হারিয়ে থাকেন, তাহলে মানসিক ও আর্থিকভাবে নিজেকে সামলানো কঠিন হতে পারে। তবে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে Read more

দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান
দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন