বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আগামী সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরের দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে। নতুন এ ঝড়টি ‘মন্থা’ নামে পরিচিতি পাবে। এই নামটি থাইল্যান্ডের দেওয়া।ভারতীয় সংবাদমাধ্যম ডেকানক্রনিকেল জানিয়েছে, আজ শনিবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ঘূর্নিঝড়টি ২৮ অক্টোবর সন্ধ্যায় দেশটির অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূলে আছড়ে পড়বে। ওই সময় মন্থার ঝড়োবাতাসের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটার।আইএমডি সর্বশেষ আপডেটে আরও জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৭ কিলোমিটার গতিতে আরও পূর্বদিকে সরেছে এবং আন্দামান ও নিকোবারের কাছের ব্লেয়ার বন্দর থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, বিশাখাপত্তম থেকে ৯৭০ দক্ষিণপূর্ব, চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, কাকিনাদা থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণপূর্ব এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল।ধারণা করা হচ্ছে নিম্নচাপটি পশ্চিম উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে যাবে। রোববার এটি গভীর নিম্নচাপ ও পরের দিন সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর ঝড়টি উত্তরপশ্চিমদিকে সরে গিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে যাবে এবং ২৮ অক্টোবর মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওইদিন সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি কাকিনাদা উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: ডেকানক্রনিকেলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ট্রাম্পকে বিদায় করো’— বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট
‘ট্রাম্পকে বিদায় করো’— বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় Read more

ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড
ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা Read more

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নম্বর গেট এলাকায় শুক্রবার(২২ আগস্ট) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি Read more

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ জনের প্রাণহানি: ইরান
ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ জনের প্রাণহানি: ইরান

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৬২৭ জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।আজ বুধবার রাতে Read more

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে Read more

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন