ঢাকার ধামরাইয়ে বিনা অনুমতিতে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে অভিযান চালিয়ে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চনপাড়া (চন্দ্রপাড়া) এলাকার স্টার ব্রিকসের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহম্মেদ রাফি। এ সময় স্টার ব্রিকসের মালিক হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।স্থানীয়রা জানান, অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন স্টার ব্রিকসের মালিক হামিদ আলী। চারদিকে বাড়িঘর থাকা সত্ত্বেও এবং পাশ দিয়ে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করে মাটি কাটা হচ্ছিল। আমরা নিষেধ করলেও তারা আমাদের কথা শোনেনি। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন ও ইউএনওকে বিষয়টি জানানো হয়।এ বিষয়ে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহম্মেদ রাফি বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার দায়ে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ফসলি জমির মাটি কাটা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে। কৃষিজমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার রয়েছে। অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা Read more

লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার Read more

পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত
পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক Read more

দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা
দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাসুমা

ভোলার বোরহানউদ্দিনে নিজ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মাসুমা বেগম। রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় Read more

ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ
ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন