নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পুকুর থেকে প্রায় ২ কেজি ওজনের একটি ভাঙা পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (০৩ মে) বেলা ১১টায় উপজেলার নলপুকুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।বিজ্ঞপ্তিতে আরও জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৭১৩৮৪৮,মানচিত্র-৭৮সি/১২) নলপুকুর নামক স্থানে পুকুরে মাছ ধরার সময় একটি পুরনো ভাঙ্গা পাথরের মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী বিজিবিকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক সুবেদার মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় পাথরের মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে পাশের নজিপুর জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষা নিরীক্ষা করে দেখা যায় উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথর নয়। উক্ত উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ১.৬৬০ কেজি যার সিজার মূল্য ৮৩ হাজার টাকা। সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মক ইকবাল হোসেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে Read more

নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য Read more

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পেছালো
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পেছালো

জুলাই বিপ্লব ঘিরে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পিছিয়ে বুধবার (১৬ জুলাই) দিন ধার্য Read more

৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত
২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন