নওগাঁর ধামইরহাটে নাফিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার নওগাঁ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনের দলীয় প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।বহিষ্কৃত ছাত্রদল নেতা নাফিউল ইসলাম ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার চৌঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা।এদিকে, বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও ছাত্রদল নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাফিউল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো বলে ফরহাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে এর আগে গত শুক্রবার রাতে নাফিউল ইসলাম নামের ওই ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসায় তাকে বহিষ্কার করা হয় বলে অনেকের ধারণা।ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন জানান, মাদক সেবনের অভিযোগ দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে কোন এক পক্ষ তাকে হ্যারেজ করার জন্য এমন ভিডিও প্রকাশ করেছেন।নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছাত্রদলে কোন মাদকাসক্ত ছেলের স্থান নেই। দলের ভাবমূর্তি নষ্ট হউক এমন কাউকেই ছাত্রদল সংগঠনে রাখা যাবেনা’ বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার

নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি Read more

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত Read more

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে যা যা করা দরকার তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার Read more

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমদিকে অবস্থান করে ঢাকা। শহরটির বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর' হয়ে উঠেছে। তারই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন