এবার এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শিশির চন্দ্র মনি দাস। গত ১০ জুলাই ফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থী শিশির মনি দাস কৃষি বিষয়ে ফেল করেছে। সে কৃষিবিজ্ঞানে এবার পরীক্ষায় দেয়নি।জানা যায়, কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগ থেকে ছাত্র শিশির চন্দ্র মনি দাস গত ২০২৪-এ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।ওই শিক্ষার্থী সব বিষয়ে পাস করলেও ধর্ম বিষয়ে ফেল করে। পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ওই শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ জুলাই ফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থীর কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ এবার পরীক্ষায় সে কৃষি বিষয়ে অংশগ্রহণ করেনি।শিক্ষার্থী শিশির চন্দ্র মনি দাস বলে, ‘আমি গত বছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দিই। ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাস, কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কিভাবে কী করব বুঝতে পারছি না।’ গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর যেহেতু ওই শিক্ষার্থী কৃষি বিষয়ে পাস করেছে এ বছর কৃষিতে সে অংশগ্রহণ করেনি শুধু ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েছে। ধর্ম বিষয়ে পাস আসলেও কৃষিতে ফেল এসেছে। এটি আমাদের কোনো ভুল নয়, এটি শিক্ষা বোর্ডের ভুল হয়েছে।’তিনি আরো বলেন, ‘আমরা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করেছি এই ভুলটি সংশোধন করা হবে।’এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করে দেখেন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে এ Read more

বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম Read more

ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল
প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল

গ্রীষ্মের খরতাপে পুড়তে থাকা প্রকৃতির মাঝে হঠাৎ এক আগুনলাল আবির্ভাব কৃষ্ণচূড়া। রাস্তার ধারে, স্কুল প্রাঙ্গণে কিংবা শহরের ব্যস্ত সড়কে, এ Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না: ফখরুল
স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মতো রাজনীতি আর হবে না। জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার Read more

বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি
বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রস্তুতি এখনো পুরোপুরি শুরু না হলেও, ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। আগামী জুনে প্রথমবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন