নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ধনু নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বাকি তিনজনের মরদেহ উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন এক নারী ও দুই শিশু।গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে শুক্রবার বিকালে তারা ধনু নদীতে ঘুরতে যাওয়ার পর পাচহাট আন্ধাইর গ্রামের ভীম জালের মাছ ধরা নৌকার সাথে ধাক্কা খেলে মাঝ ধরার নৌকার মাঝি স্পিডবোট থামাতে বলে। বোটে ওঠা চালকের সাথে ধস্তাধস্তি করতে থাকে। এ সময় বোটটি ডুবে গেলে তিনজন সাঁতরে তীরে ওঠেন।এ ঘটনায় নিখোঁজরা হলো, উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে সকাল থেকে উদ্ধার কাজ করছে। কিছুক্ষণ আগে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের
ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

ভুটান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর Read more

প্রার্থিতা হারালেন ১৭ জন
প্রার্থিতা হারালেন ১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭ টি Read more

টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা
টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সাদেক Read more

পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি
পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া Read more

মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন।এর মধ্যেই ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন