কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ইকবাল (৬০) উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক। এই ঘটনায় জড়িত শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামের একজনকে স্থানীয় জনতা আটক পুলিশে সোপর্দ করেছে।নিহতের ছেলে নিষান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফের কাছে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শরিফ তার বাবার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দোকান ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শরিফ ওই শিক্ষকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।”স্থানীয়ভাবে শিক্ষক ইকবালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন
মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের Read more

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান Read more

সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির তথ্য Read more

খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার Read more

মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি
মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি

২০০৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন কস্তা। ১৬টি ক্লাবের ডাগআউট সামলে গত বছরের জুলাইয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন