সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭, খুলনা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ৩৪, রংপুরে ৭ এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।এদিকে গত একদিনে সারা দেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ হাজার ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা Read more

ময়মনসিংহের ৯ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ময়মনসিংহের ৯ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার ৯টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম Read more

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

অর্ন্তবর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, Read more

চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) Read more

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান
যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সোমবার Read more

সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত
সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিত

সৌদি অংশের কারিগরি জটিলতার কারণে এখনো ভিসা হয়নি সাড়ে ১৯ হাজারেরও বেশি হজযাত্রীর। সরকারের পক্ষ থেকে সৌদি হজ মন্ত্রণালয়ে ডিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন