দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং সূত্রোক্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।এতে আরও বলা হয়, এছাড়া সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।উল্লেখ্য, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
MC J9 Zeroum Medley 5 – Guia completo do app e versão mobile da Zeroum
MC J9 Zeroum Medley 5 – Guia completo do app e versão mobile da Zeroum

MC J9 Zeroum Medley 5: Guia Prático para Começar a Jogar e Aproveitar ao Máximo O que é MC J9 Read more

দুর্নীতির অভিযোগে আবারও তদন্তে বিসিবিতে দুদক
দুর্নীতির অভিযোগে আবারও তদন্তে বিসিবিতে দুদক

অর্থের নয়ছয়সহ বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগগুলোর তদন্তের জন্য Read more

‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে দ্যা নিউ গ্রীন লাইফ হাসপাতাল। এখানে বসেই দিনের পর দিন চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলো Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক
উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক

কুড়িগ্রামের উলিপু‌রে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়া‌ড়িকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (০২ এপ্রিল) দিবাগত রা‌ত পৌনে দুইটায় উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন