জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।আগামী শনিবার রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগের দাবি উঠেছে।আনোয়ার ইব্রাহিম প্রশাসনের সরকারের আয় এবং দেশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারা শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে, যারা বিদ্যুৎ বেশি ব্যবহার করেন তাদের ওপর কড় বাড়িয়েছে এবং বিক্রয় ও সেবা ট্যাক্স বৃদ্ধি করেছে।প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, বিত্তশালী এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে আরও কর আদায়ের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, সরকারের আয় বৃদ্ধির চেষ্টার প্রভাব মূলত সাধারণ মানুষের ওপর পড়বে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দেশে ১৮ বছরের ওপরের সবাইকে ১০০ রিঙ্গিত সহায়তা দেওয়া হবে। যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে।দেশটির সরকার ২০২৫ সালে সব মিলিয়ে এ বছর ১৫ বিলিয়ন রিঙ্গিত অর্থ সহায়তায় ব্যয় করবে।এদিকে শনিবারের বিক্ষোভে কুয়ালামপুরে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে জানিয়েছে পুলিশ। এ বিক্ষোভের আয়োজন করছে দেশটির বিরোধী দলগুলো। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

ভোলার বোরহানউদ্দিনে 'কালের কণ্ঠের' মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক
ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক

কিশোরগঞ্জের ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৭২ বস্তা চালসহ নৌকার তিন মাঝিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন Read more

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ Read more

প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে দেখা মেলে অটোরিকশা ও ভ্যানচালকদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন