যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, অঘটনজনিত কারণে কয়েকটি কেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে সারাদেশেই লোডশেডিং করতে হচ্ছে।তবে দ্রুত মেরামতকাজ শেষ করার চেষ্টা চলছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২-৩ দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।সাময়িক এই পরিস্থিতিতে ধৈর্য ধরতে ও সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবি আদায়ের পর অনশন ভেঙেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত Read more

দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল Read more

নেদারল্যান্ডসের বিপক্ষে হেসেখেলে জিতল বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে হেসেখেলে জিতল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। ১৩৬ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৩৯ বল Read more

সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলল ইসরায়েল
সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলল ইসরায়েল

সেনাবাহিনীকে অবরদ্ধ গাজা দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এ খবর জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’।ফিলিস্তিনের গাজায় Read more

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন