দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক আকস্মিক ভাষণে এই আহ্বান জানান তিনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝে রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। ভাষণে দেশবাসীকে বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরদার করছেন তিনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মোদি।তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন। ভারতের ভোক্তাদের মাঝে এসব ব্র্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।সোমবার থেকে কার্যকর হতে যাওয়া ভোক্তাদের জন্য বড় ধরনের কর ছাড়ের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি বলেন, আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি; যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে।মোদি বলেন, আমাদের এমন পণ্য কিনতে হবে; যা ভারতে তৈরি হয়েছে। তবে ভাষণে বিদেশি পণ্য বর্জনের কথা বললেও সুনির্দিষ্টভাবে কোনও দেশের নাম উল্লেখ করেননি তিনি।১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে মার্কিন ভোক্তা পণ্যের বিশাল বাজার হিসেবে মনে করা হয়। দেশটিতে মার্কিন বিভিন্ন পণ্য-সামগ্রী যুক্তরাষ্ট্রের অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের মাধ্যমেও কেনা হয়। গত কয়েক বছরে মার্কিন ব্র্যান্ডগুলো ভারতের ছোট ছোট নানা শহরেও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি
পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

ময়মনসিংহে পরকীয়ার জেরে সহকর্মী পুলিশ সদস্যকে হত্যার মামলায় বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন Read more

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন Read more

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পারিবারিক কলহের জেরে করিম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী সোনাবান বিবি (৬৫)-কে শাবল Read more

কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। চার দিনের এই সফরে Read more

আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থার সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন