টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে (২২ ডিসেম্বর) উপজেলার দেওলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় ড্রেজিং কাজে ব্যবহৃত ৩ হাজার মিটার পিভিসি পাইপ ও ৩টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা
হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা

শতাধিক বছরের পুরনো দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বেসরকারি ও সরকারি ‘সদর হাসপাতাল’ খ্যাত বরিশাল জেনারেল হাসপাতাল। এখানে নেই সীমানা দেয়াল, মূল গেট Read more

শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না
শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার রফিক মিয়ার ভাড়া বাড়িতে রবিবার (২৫ মে) এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। দুই Read more

নেপালে অর্থমন্ত্রীর বাসায় হামলা, যোগাযোগমন্ত্রীর বাসায় আগুন
নেপালে অর্থমন্ত্রীর বাসায় হামলা, যোগাযোগমন্ত্রীর বাসায় আগুন

নেপালে জেন জি আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশটির মন্ত্রীদের বাড়িঘরে। বিক্ষোভকারীরা ললিতপুর থেকে বুধানিলকণ্ঠা পর্যন্ত বিভিন্ন মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতাদের Read more

মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন Read more

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯

নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন