পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ আবার মন খারাপ করে বসে আসেন। আবার কর্ম ব্যস্ত মানুষের বাড়ি ফেরার তোড়জোর। ঠিক তখনি যশোর শহরের কুইন্স ও দড়াটানা হসপিটাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের সামনে গাছের ডালপালায় ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি উড়ে এসে বসছে। তাদের কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। চড়ুই পাখির মিলনমেলার দৃশ্য দেখে অনেকের মন ভরে যায়। ক্লান্ত মনে ফিরে আসে প্রশান্তি। স্বজন অসুস্থতার কষ্টে কাতর মানুষগুলোর কিছুটচ মন ভালো করে দেয় চড়ুইদের দুষ্টুমি। গ্রাম ছেড়ে ব্যস্ততম শহরের এই জায়গায় যেন তাদের নিরাপদ আবাস। শহরের ঝলমলে আলোও ঘুম ভাঙাতে পারে না হাজার হাজার চড়ুইয়ের। তবে ভোরের আলো ফুটতেই উড়াল দেয় অজানায়। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলের পর থেকে কুইন্স হসপিটালের সামনের দেবদারু গাছ ও দড়াটানা হসপিটালের সামনের কাঠালগাছে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে। গাছের ডালে জায়গা না হলে বিদ্যুতের তারে আশ্রয় নেয়। বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হাজার হাজার পাখির মিলনমেলায় পরিনত হয়। কলকাকলিতে সেখানকার পরিবেশ মুখর  হয়ে ওঠে। পাখিগুলো গাছেই রাত কাটায়। ঝড়-বৃষ্টির মধ্যেও তারা গাছে বসে রাত পার করে। ভোরে  কিচিরমিচির শব্দ করতে করতে খাদ্যের সন্ধানে বেরিয়ে যায়।প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের নিচে নিপু ড্রাগ হাউজের সত্ত্বাধিকারী আহসান কবীর নিপু জানান, গাচের ডাল ও পাতার ফাঁকে ফাঁকে শুধু চড়ুই আর চড়ুই। পাখিদের দুষ্টুমি যেনো অভ্যাসে পরিণত হয়েছে। কেউ অতিষ্ঠ হন না।  কেউ যেনো পাখিগুলোর কোনো ক্ষতি করতে না পারে তার জন্য নজর রাখেন তারা। দড়াটানা হাসপাতালের নিচের টং দোকানি মাসুদুর রহমান জানান, আসরের আজানের পরেই চড়ুই পাখি এই কাঁঠাল গাছে আসতে শুরু করে। কেউ কাউকে কোন ক্ষতি করেনা। বৃষ্টির সময় চড়ুই পাখিগুলো খুব কষ্ট পায়। আমি ১০ থেকে ১২ বছর ধরে দেখছি, অসংখ্য চড়ুই পাখি কাঁঠাল গাছে রাত্রিযাপন করে। কুইন্স হসপিটালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন আতিয়ার রহমান জানান, নিকটতম স্বজন অসুস্থতার কারণে মনটা খারাপ। যে কারণে দেবদারু গাছের পাশে বসেছিলেন। গাছের ডালে পাখির কিচিরমিচির শব্দ ও দুষ্টুমিতে মন অনেকটা ভালো হয়ে গেছে।  সেখানে অবস্থান করে দেখা যায়, বিদ্যুতের তার, ও গাছের ডালে ডালে চড়ুই পাখি বসে আছে। হইহুল্লোড় আর চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে। এই দৃশ্য পথচারীরা মোবাইলে ধারণ করছে। আবার অনেকে ছুটে আসেন পাখিদের মিলনমেলা দেখতে।এমনি একজন ইমদাদুল হোসেন জানান, পাখিগুলো নাচানাচি ও কিচিরমিচির করে। যা দেখতে খুবই ভালো লাগে। যানবাহনের শব্দের মাঝেও গাছের পাতার ফাঁকে ফাঁকে পাখি দেখে তার মতো অনেকেই মুগ্ধ হন। পাখিদের টানে তিনি প্রায় এখানে আসেন।হসপিটালে অসুস্থ আত্মীয়কে দেখে ফিরছিলেন গোলাম মোস্তফা ও রফিকুল ইসলাম। তারা জানান, কুইন্স হসপিটালে গিয়েছিলেন অসুস্থ আত্মীয়কে দেখতে।  বিষন্ন মন নিয়ে হাসপাতালের নিচে আসেন। হঠাৎ চড়ুই পাখির কিচিরমিচির শব্দে থমকে যান তারা। পাখিদের সম্মেলন দেখে তারা রীতিমতো মুগ্ধ।সেখানকার কয়েকজন দোকানদার জানান, বছরের পর বছর ধরে দেবদারু গাছ ও বিদ্যুতের তারে চড়ুই পাখির বসবাস। পাখিদের প্রতি হসপিটালের কর্মচারী, আশেপাশের দোকানদার ও অনেক ইজিবাইক- রিকশা চালকের বাড়তি দরদ তৈরি হয়েছে। কেউ যেনো পাখিদের সমস্যা না করে সেদিকেও তারা খেয়াল রাখেন।  কুইন্স হাসপাতালের সিকিউরিটি গার্ড হারুন অর রশিদ জানান, ১০ মাস চড়ুই পাখিরা এই গাছে থাকে। বাকি ২ মাস ডিম বা বাচ্চা ফুটানোর জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। ফেব্রুয়ারি মাস থেকে তাদের আসতে শুরু হয়। সব মিলিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির প্রতি ভালোবাসা আর সচেতনতা সৃষ্টির দাবি করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার

ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ৫ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা Read more

লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত

নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার Read more

গাজায় একদিনে প্রাণহানি ৯৮, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার
গাজায় একদিনে প্রাণহানি ৯৮, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে Read more

১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন