ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।  এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।” জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।  চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।  ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান। চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াশিংটনে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া
ওয়াশিংটনে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া

ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। সোমবার (১১ আগস্ট) তারা এ ঘোষণায় জানায়, Read more

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার Read more

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!
‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে Read more

হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন