কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, আমরা যেমন আয়না দেখে আমাদের চেহারা ও   নিজেকে ঠিক রাখি তেমনি সাংবাদিকরা সমাজের ভুল ত্রুটি তুলে ধরেন। কোথায় কি ঘটে তা তুলে ধরেন। নানা ঘাত প্রতিঘাত সহ্যকরে সাংবাদিকরা কাজ করেন। সাংবাদিকদের লিখনির কারনেই সমাজে সাম্যতা বিরাজ করে।রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, মফস্বলে সাংবাদিকতা করা অনেক কঠিন কাজ। মফস্বলে সাংবাদিকরা ঝুকি নিয়ে কাজ করে। কারো পক্ষে গেলে বাহবা পান আর কারো বিপক্ষে গেলে সাংবাদিকদের নানা অত্যাচার সহ্য করতে হয়। উপস্থিতদের লক্ষ করে বলেন, বিগত শেখ হাসিনা সরকারের বিদ্যুৎতের দূর্নীতির খবর প্রকাশ করে সাগর রুনিকে জীবন দিতে হয়েছে।  ১১৭ বার তাদের চার্জশীট পিছিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দূর্নীতির নিউজ করে হামলা মামলার শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান । সাংবাদিকতা পেশা একটি মহান পেশা তবে এই পেশায় মারাত্মক ঝুঁকি রয়েছে। এ সময় আরো তিনি বলেন, আজকের কুয়াকাটা, কুয়াকাটার সাংবাদিকদের লিখনির কারনেই দেশ বিদেশে সুনাম ছড়িয়েছে। তারা কুয়াকাটার সৌন্দর্য লিখনির মাধ্যমে তুলে ধরায় আজ আপনারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়েছেন। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আমির ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. আঃ জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি,আলহাজ্ব ফজলুল হক খান সভাপতি, কুয়াকাটা পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ফজলুল হক প্রমূখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫
ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় পৌরসভার কাজিয়াকান্দি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন Read more

জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

চাঁদাবাজের মুখোশ পাল্টেছে, অপকর্মের চেহারা নয়: ভিপি নূর
চাঁদাবাজের মুখোশ পাল্টেছে, অপকর্মের চেহারা নয়: ভিপি নূর

চাঁদাবাজ ও দখলবাজদের চেহারা বদলালেও তাদের অপকর্ম থামেনি। এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল Read more

শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে ভূমিকম্পটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন