ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করেছে। গত সপ্তাহে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর চুরির ঘটনায় নিরাপত্তা দুর্বলতা প্রকাশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।শনিবার ফরাসি রেডিও স্টেশন আটিএলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহের চুরির ঘটনার পর ল্যুভর জাদুঘর থেকে কিছু মূল্যবান রত্ন ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করা হয়েছে।অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আরটিএল বলেছে, ফরাসি রাজমুকুটের সব রত্নের আবাস অ্যাপোলো গ্যালারি থেকে কিছু মূল্যবান রত্ন শুক্রবার ফ্রান্সের পুলিশের পাহারায় গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়েছে।ব্যাংক অব ফ্রান্সের বিশাল ভূগর্ভস্থ ভল্টে দেশটির সোনার মজুত রাখা হয়। এই ভল্ট ভূপৃষ্ঠ থেকে মাটির ২৭ মিটার (৮৮ ফুট) নিচে অবস্থিত। প্রতিষ্ঠানটি ল্যুভর জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে সাইন নদীর ডান তীরে অবস্থিত।তবে এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ল্যুভর জাদুঘর ও ব্যাংক অব ফ্রান্স কর্তৃপক্ষ।এর আগে, গত ১৯ অক্টোবর ল্যুভর জাদুঘরের সংগ্রহশালা থেকে প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের আটটি মূল্যবান রত্নচুরি করে নিয়ে যায় একদল চোর। তারা দর্শনার্থীদের জন্য খোলা থাকা অবস্থায় জাদুঘরে ক্রেন ব্যবহার করে ওপর তলার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। মাত্র সাত মিনিটের মাঝে মূল্যবান কিছু রত্ন নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যান।বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক দর্শকের ল্যুভর জাদুঘর পরিদর্শনের রেকর্ড রয়েছে। গত সপ্তাহের চাঞ্চল্যকর চুরির ঘটনার পর ঐতিহাসিক এই জাদুঘরের নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।ডাকাতির এই খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি অনেক ফরাসি নাগরিকের মাঝে এই ঘটনাকে জাতীয় অপমান হিসেবে দেখছেন বলে জানিয়েছেন।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ
চরফ্যাশনে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ

ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও চলাচলের রাস্তাটি পানিতে ডুবে রয়েছে। জলাবদ্ধতার মধ্যে Read more

বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান
বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ Read more

উলিপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মসলা বিক্রেতার
উলিপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মসলা বিক্রেতার

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের Read more

ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু Read more

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা সেই যুবক গ্রেপ্তার
নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা সেই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করা মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন