শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলায় এক সপ্তাহ সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। এসময় তিনি আরও জানান, পূজার সময় কোনো ধরনের ডিজে পার্টি করা যাবে না। পূজা সংশ্লিষ্ট গান ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীতই বাজাতে হবে।বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।এসপি আব্দুল জলিল বলেন, পূজা উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং সম্ভব হলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি পূজার সময় ইভটিজিং, কিশোর গ্যাং কিংবা গুজব ছড়িয়ে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ সভাপতি সঞ্জীব দাসসহ আরো অনেকে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের
ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং তার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার (২৫ Read more

রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে
রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল Read more

সন্ধ্যা নদীতে সেতু নেই, খেয়াই ভরসা লক্ষাধিক মানুষের
সন্ধ্যা নদীতে সেতু নেই, খেয়াই ভরসা লক্ষাধিক মানুষের

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে সন্ধ্যা নদীর উপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে অন্তত ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ। Read more

দেশের মর্যাদা প্রশ্নে আপস করবো না: ক্রীড়া উপদেষ্টা
দেশের মর্যাদা প্রশ্নে আপস করবো না: ক্রীড়া উপদেষ্টা

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। Read more

নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম Read more

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন