দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে সোমবার (৩০ মার্চ) হামলা চালায় ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও আক্রান্ত জাহাজটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। আজ মঙ্গলবার ভোরে কয়েক ঘণ্টার চেষ্টায় সে আগুন নেভানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটল।ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎকেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চলছে।‘আল-সালমি’ নামের কুয়েতি জাহাজে এই হামলা সেই উত্তেজনারই সবশেষ উদাহরণ। মাসব্যাপী চলা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা (কেইউএনএ) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় আল-সালমি জাহাজটিতে ইরানি হামলা হয়। এতে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে।দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ-অগ্নিনির্বাপক দল ড্রোন হামলায় লাগা আগুন সফলভাবে নিভিয়ে ফেলেছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কেউ হতাহত হয়নি এবং জাহাজের ২৪ জন ক্রু সদস্যই নিরাপদ আছেন।কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে হামলার খবর আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিল। আক্রান্ত এই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি।তবে ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশের পর তেলের দাম কিছুটা কমেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তিনি যুদ্ধ শেষ করতে আগ্রহী এবং সামরিক পদক্ষেপ এ মুহূর্তে তার কাছে অগ্রাধিকার পাচ্ছে না।দুবাইয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কেপিসি। বিভিন্ন তথ্য অনুযায়ী, জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে চীনের চিংদাও বন্দরের দিকে যাচ্ছিল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক Read more

সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন