দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে একটি মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ৪ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন একই অফিসের আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে। সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন। আর আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ৭ জন নোয়া মাইক্রোবাসে ট্রেনিংয়ের জন্য ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম নামকস্থানে অপরপ্রান্ত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানি ঘটে। আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুক্তি জটিলতায় স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ
চুক্তি জটিলতায় স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ

ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত স্থগিত ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন এআইএফএফ।শনিবার (১২ জুলাই) এক Read more

বাংলাদেশের ‘গ্রেটেস্ট ক্রিকেটার’ সাকিব আল হাসান: ইফতেখার মিঠু
বাংলাদেশের ‘গ্রেটেস্ট ক্রিকেটার’ সাকিব আল হাসান: ইফতেখার মিঠু

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যখন পাল্লেকেলেতে ধুকছিলো বাংলাদেশ তখন গায়ানায় ব্যাটে ঝড় তুলছিলেন সাকিব আল হাসান। একদিকে লঙ্কানদের বিপক্ষে Read more

অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন
অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ৬ দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর Read more

চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ১৯ Read more

মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার
মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় চালানো এক বিশেষ অভিযানে ‘জাকির সিন্ডিকেট’ নামের একটি জাল ভিসা চক্রের তিন বাংলাদেশি সদস্যকে Read more

৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন