দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়নের রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতরা হলেন,ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম গ্রামের নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রাণী (৩০) ও তার দুই মেয়ে তনুশ্রী রাণী (১০) ও রাজশ্রী রাণী (৩), পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রাণী দাস (৪৭)।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় নাগরিক নেপাল বর্মন ২০২২ সাল থেকে বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করে মানব, নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি নওগাঁ জেলার জলি রাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গত ২৬ অক্টোবর কোর্টে বিয়ে করেন। পরে কাজের প্রলোভন দেখিয়ে জলি রাণী ও তার দুই সন্তানসহ বিজন দাস দম্পতিকে ভারতে পাচারের উদ্দেশ্যে রসুলপুরে নিয়ে আসেন।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল বৃহস্পতিবার সকালে বাড়িটি ঘিরে ফেলে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।বিজিবি সূত্রে আরও জানা যায়, নেপাল বর্মন বাংলাদেশের ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে আসছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, “বিজিবি সীমান্ত রক্ষা ছাড়াও মানব ও মাদক পাচার রোধে সর্বদা সতর্ক রয়েছে। এ ঘটনায় ভারতীয় বিএসএফকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

১৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অটোচালক অনিক
১৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অটোচালক অনিক

পাঁচ টাকার জন্য রিকশাওয়ালার সঙ্গে তর্ক করতে দেখা যায় অনেককে। আবার টাকার জন্যই ভাই-বন্ধুর সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না। Read more

ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির
ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।মঙ্গলবার (০৩ Read more

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার Read more

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক রিফাত (২০) নামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন