পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন।বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।সচিব হওয়ার আগে তিনি চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন।তার জায়গায় রুটিন দায়িত্বে পালনে আসা সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

হঠাৎ ভাঙছে যমুনার তীর, নদীপাড়ে আতঙ্ক
হঠাৎ ভাঙছে যমুনার তীর, নদীপাড়ে আতঙ্ক

বন্যা শুরুর আগেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। Read more

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান
সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর সংবর্ধনা শেষে এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল
ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। তাদের একাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন