দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।রবিবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানান তিনি।তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি।পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।চিফ প্রসিকিউটর বলেন, চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি।এদিকে, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায়, সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে, ৩টি অভিযোগ আমলে নেয়ার আদেশ দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ, তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে। আজ তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।এছাড়াও, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও, মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চারজন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না আগামীকাল শনিবার। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। Read more

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত
পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ Read more

দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু
দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় Read more

আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির
আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কারণ, নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে Read more

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন