দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহীন হয়েছেন, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।এছাড়া ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছানোর প্রেক্ষাপটে স্বাস্থ্যঝুঁকির সতর্কতা হিসেবে জারি করা হয়েছে ‘রেড হিট অ্যালার্ট’। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।স্পেনের আবহাওয়া বিভাগ অ্যামেত জানিয়েছে, সেভিয়া ও কর্ডোভার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দক্ষিণ পর্তুগালেও তাপমাত্রা পৌঁছাতে পারে একই মাত্রায়। এদিকে,  স্পেনের মাদ্রিদের কাছে ত্রেস কান্তোসে প্রবল বাতাসে (ঘণ্টায় ৭০ কিমি) ছড়িয়ে পড়া আগুনে ঘরবাড়ির কাছে চলে এসেছে আগুনের শিখা। এতে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে একটি অশ্বকেন্দ্রের এক কর্মী মারাত্মকভাবে পুড়ে মারা যান।মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, দমকল ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, “আমরা এখন বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছি। অনুগ্রহ করে সতর্ক থাকুন।”স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল কাস্তিয়া ও লিওনে প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩০টির বেশি স্থানে দাবানল দেখা দিয়েছে। এর মধ্যে একটি আগুন ইউনেসকো ঘোষিত ঐতিহাসিক সাইট লাস মেদুলাসের কাছে ছড়িয়ে পড়েছে। এই স্থানটি প্রাচীন স্বর্ণখনির জন্য বিখ্যাত।দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফা শহরের পর্যটন এলাকায় হোটেল ও বাসাবাড়ি থেকে আরও দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশজুড়ে প্রায় এক হাজার সেনা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।পাশের দেশ পর্তুগালে তিনটি বড় দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহটি ছিল দেশের মধ্যাঞ্চল ত্রানকোসোর কাছে। মঙ্গলবার এই আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে ১৩০০-এর বেশি দমকলকর্মী ও ১৪টি বিমান আগুন নেভানোর কাজে অংশ নেয়। মরক্কোও দুটি বিমান পাঠায়, কারণ পর্তুগালের পানিবাহী বিমান বিকল হয়ে পড়ে। দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং রাতেও তা ২৫ ডিগ্রির নিচে নামবে না বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।এদিকে ইতালিতে সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। সপ্তাহের শেষ দিকে দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। রোম, মিলান ও ফ্লোরেন্স-সহ অন্তত ১০টি শহরে ‘রেড হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। সার্ডিনিয়ায় একটি গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া চার বছরের রোমানিয়ান শিশুকে হেলিকপ্টারে করে রোমের হাসপাতালে নেওয়া হলেও তীব্র হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।অন্যদিকে ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং রোন উপত্যকায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তাপদাহের প্রভাব সামলাতে প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো।গ্রিসজুড়ে প্রবল বাতাসের কারণে ১৫০টিরও বেশি দাবানল জ্বলছে। প্রায় পাঁচ হাজার দমকলকর্মী ও ডজনখানেক বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পর্যটন দ্বীপ জাকিনথস ও পশ্চিম আচাইয়ায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেখানে বহু ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।আচাইয়ার মেয়র জানিয়েছেন, উপকূলীয় কিছু এলাকা “অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে। খিওস দ্বীপে আগুনে আটকা পড়া সৈকতগামীদের নৌকায় উদ্ধার করা হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমান চাওয়া হয়েছে।তুরস্কে চানাক্কালে ও ইজমিরসহ কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে, তবে শত শত মানুষকে সরিয়ে নিতে হয়েছে। দারদানেলস প্রণালি ও চানাক্কালে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।মন্টেনেগ্রোতে রাজধানী পডগরিকার কাছে আগুন নেভানোর সময় পানিবাহী ট্যাঙ্কার উল্টে গিয়ে এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। এছাড়া আলবেনিয়ায় সোমবার দাবানলে মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে বড় অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার তা নিয়ন্ত্রণে আসে।এদিকে যুক্তরাজ্যে এ বছর চতুর্থ দফা তাপদাহে তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে পৌঁছেছে। ইংল্যান্ডজুড়ে অ্যাম্বার ও ইয়েলো হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে। লন্ডনে মঙ্গলবার দুটি স্থানে ঘাসে আগুন লাগে, যা মিলিয়ে ১৭ একরের বেশি এলাকা পুড়ে যায়।বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও গরম ও শুষ্ক হচ্ছে। আর এটিই দীর্ঘ ও তীব্র দাবানলের মৌসুম তৈরি করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
خطوات وطرق تسجيل دخول 1xbet بنقرة واحدة في الإمارات
خطوات وطرق تسجيل دخول 1xbet بنقرة واحدة في الإمارات

ما هي ميزة تسجيل دخول 1xbet بنقرة واحدة؟خطوات التسجيل السريعة مع خاصية النقر الواحدالخطوة الأولى: إنشاء حساب أساسيالخطوة الثانية: تفعيل Read more

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?
‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য Read more

যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!
যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!

বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরে পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি  খুনের চেষ্টা দেশটিতে সাধারণদের মাঝে Read more

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার
চকরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে ও সে সাথে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন