দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের টোঙ্গাতের মেইডস্টোন এলাকায় সেতু থেকে একটি মিনিবাস পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৬টা ২৬ মিনিটে।ঘটনাস্থলে পৌঁছে রিয়্যাকশন ইউনিট সাউথ আফ্রিকার (RUSA) কর্মকর্তারা সেতুর নিচ থেকে বাসটি উদ্ধার করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।পুলিশ জানিয়েছে, কীভাবে বাসটি সেতু থেকে পড়ে গেল তা এখনো তদন্তাধীন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।এর আগেও একই প্রদেশে ঘটে গেছে একাধিক সড়ক দুর্ঘটনা। গত মার্চে একটি চার্চ বাস টায়ার ফেটে প্রায় ১০০ মিটার নিচে পড়ে ৯ জন নিহত হন এবং ৬০ জন আহত হন। এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শরাফু-আসিফের Read more

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ Read more

এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে Read more

এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

ফটিকছড়িতে পানিতে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে পানিতে  নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া সাইমন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন