ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছরের শিশু তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে তন্দ্রার স্কুলের সহপাঠী, শিক্ষক ও হাজারো এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকের বিচারের দাবি জানান। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরা ও ডাঃ মাহবুবুর রহমানের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।উল্লেখ, গত ১০ মে শনিবার ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড় এলাকার তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রাকে তার পরিবার টনসিলের সমস্যায় ময়মনসিংহের এপেক্স হাসপাতালের চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার কাছে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের সময় চিকিৎসকের অসতর্কতার কারণে তন্দ্রার শ্বাসনালি কেটে অপারেশনের টেবিলেই মৃত্যু হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুম্মার নামাজ পড়াতে গিয়ে সড়কেই ইমামের মৃত্যু
জুম্মার নামাজ পড়াতে গিয়ে সড়কেই ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) Read more

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু Read more

ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল
ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল

বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে ফ্লাইট স্থগিত করে কানাডার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডা। স্থানীয় Read more

ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন