রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে নাফিস এন্টারপ্রাইজ নামে একটি অটোরিকশা ব্যবসা প্রতিষ্ঠানে আবারো চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০৩ অক্টোবর) গভীর রাতে ৮টি তালা ভেঙে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। এর আগে একই প্রতিষ্ঠানে দুই দফায় চুরি হয়েছে।ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘চুরির পর থানায় অভিযোগ করতে গেলে ওসিকে পাইনি, বারবার ফোন করেও তেমন কথা হয়নি। পরদিন আবার গেলেও জিডি বা অভিযোগ কোনটাই নেয়নি ওসি। আগেও লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এখন মনে হচ্ছে আমরা চোরের কাছে জিম্মি।’দোকানের কর্মচারী ফিরোজ হোসেন জানান, দোকানের আটটি তালা কেটে ভিতরের মালামাল নিয়ে গেছে চোরেরা। কাটা তালাগুলো পরে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়।ত্রিমোহনী বাজারেই নয়, পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে বারবার চুরির ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের অভিযোগ, গত এক বছরে ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটলেও সেগুলোর কোনোটিরই সুরাহা করতে পারেনি পুলিশ। এতে অনেকে থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন।এর আগে উপজেলার মেনগেটের সামনে মুদি দোকান, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইলেকট্রনিক্স শোরুম, বানেশ্বরে সাউন্ড সিস্টেম ও ধোপাপাড়া মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে চুরি হয়। কোথাও সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়া হলেও তদন্তে অগ্রগতি নেই। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকাসক্তির বিস্তার ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে।পুঠিয়া বণিক সমিতির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ‘বাজারে ৬০০ দোকানের জন্য ৯ জন নাইট গার্ড থাকলেও একের পর এক চুরি হচ্ছে। থানায় অভিযোগ দিলেও ভুক্তভোগীরা কোনো সহযোগিতা পান না। ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।’এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ‘বাজার কমিটির সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, চোর ধরার চেষ্টা চলছে।’স্থানীয়রা বলছেন, চুরির ঘটনায় পুলিশের কোনো অগ্রগতি নেই। ফলে দিন দিন চক্রের ভয়েই জিম্মি হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা
শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৫আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে Read more

র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র

“ভাই, আমাকে ওরা মারবে... কিছু একটা করেন।” লিবিয়ার এক অজ্ঞাত বন্দিশালায় থেকে ভিডিও কলে কাঁদছিলেন কুড়িগ্রামের ইয়াকুব আলী। তার পাশেই Read more

এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন ট্রাম্প
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন ট্রাম্প

নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না Read more

কবুতর চুরির অভিযোগ, নির্মম পিটুনিতে প্রাণ গেল যুবকের
কবুতর চুরির অভিযোগ, নির্মম পিটুনিতে প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় চুরির অপবাদ দিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) Read more

রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট
রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী দালালচক্রের সহায়তায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। চক্রের মূলহোতারা এতটাই Read more

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়নের সুবিধার জন্য জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন