ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। আগামীকাল (রোববার) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিইসি।শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।ইসি সূত্র জানায়, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি। পরে আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হবে।সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সভা শেষে তিন বাহিনী প্রধান ছাড়াও পুলিশ প্রধানসহ নির্বাচন কমিশনাররা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও যৌথ বাহিনীর কার্যক্রম ইত্যাদি সম্পর্কে ব্রিফিং করবেন।সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Prank Casino Mobile – komplett guide för svenska spelare
Prank Casino Mobile – komplett guide för svenska spelare

Prank Casino Mobile – Så spelar du på mobilen i Sverige Vad är Prank Casino Mobile? Prank Casino har satsat Read more

১৬ বছরের নোমোহার জাদুতে নাটকীয় জয় লিভারপুলের
১৬ বছরের নোমোহার জাদুতে নাটকীয় জয় লিভারপুলের

অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য! সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচটি যেন এক রূপকথার গল্প। ১০ জনের দল নিয়ে শেষ মূহূর্তে Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। ছুটির দিন না হলেও কোথাও Read more

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের Read more

গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক
গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক

চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে Read more

অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন