কুমিল্লার দাউদকান্দিতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে থাকা অবস্থায় মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দাউদকান্দি, তিতাসসহ একাধিক থানায় ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুন ওই রাতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে উঠেছিলেন। বাসটি গৌরীপুর স্টেশনে থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, গৌরীপুর ও তৎসংলগ্ন এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই আল-মামুনকে টার্গেট করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে গৌরীপুর বাসস্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছি। উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে যৌথ চেকপোস্টে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার হয়েছিলেন আল-মামুন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী Read more

বাউফলে বন্ধ চাতাল, তবু সরকারি খাদ্যগুদামে চলছে চাল সরবরাহ!
বাউফলে বন্ধ চাতাল, তবু সরকারি খাদ্যগুদামে চলছে চাল সরবরাহ!

পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তিনটি চাতাল (চালকল)। উৎপাদন কার্যক্রম না থাকা সত্ত্বেও সরকারি খাদ্য গুদামের চাল সরবরাহের Read more

কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে এক শক্তিশালী প্রতিরক্ষা জোটে আবদ্ধ হয়েছে কাতার ও ইউক্রেন। এই চুক্তির মাধ্যমে Read more

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন