দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আঞ্চলিক আন্ত:জেলা চ্যালেঞ্জ কাপ ও আন্ত:জেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএল স্থগিতের একদিন পর এই ঘোষণা এসেছে।গতকাল শনিবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টগুলো পরবর্তীতে একই পর্যায় থেকে আবার শুরু হবে এবং নতুন সময়সূচি জানানো হবে।গেল শুক্রবার ৮ ম্যাচ বাকি থাকা পিএসএল আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে পিসিবি। ভারত সীমান্তে পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।এর একদিন আগেই পিসিবি ঘোষণা করেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায় এবং দলগুলো ভেঙে যেতে শুরু করে। বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরে যেতে থাকেন। ফলে সিদ্ধান্ত বদলাতে হয় পিসিবিকে। একই কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর (কার্যকর হয় শনিবার ভারতীয় সময় বিকাল ৫টা আর পাকিস্তান সময় ৪টা ৩০ মিনিট) সন্ধ্যা থেকেই আইপিএল পুনরায় শুরুর পরিকল্পনা শুরু হয়। সম্ভাব্য তারিখ দেওয়া হয় ১৫ মে। তবে পিএসএল পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি পিসিবি।এমন অবস্থায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরও অনিশ্চিত হয়ে পড়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পিসিবির সঙ্গে এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সেই আলোচনা কতটুকু ফলপ্রসু হয়, সেটিই দেখার।পূর্বনির্ধারিত সূচি অনুসারে, আগামী ২১ মে পাকিস্তান পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ফয়সালাবাদে আর শেষ তিন ম্যাচ লাহোরে হওয়ার কথা।এদিকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝিতে। এটি চলার কথা ছিল মে মাসের চতুর্থ সপ্তাহ পর্যন্ত। যার ফাইনাল শুরু হওয়ার কথা ২২ মে। অন্য দুটি টুর্নামেন্টও মে মাসজুড়ে চলার কথা ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

ভরা মৌসুমে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ ‘অনেক বেশি’ বেড়েছে— এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য Read more

কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ Read more

শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

শার্শায় অসহায় কিশোরীর ওপর পাশবিকতা, অভিযুক্ত রাজনৈতিক নেতা
শার্শায় অসহায় কিশোরীর ওপর পাশবিকতা, অভিযুক্ত রাজনৈতিক নেতা

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। Read more

পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন