ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার চরফ্যাশনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ আগস্ট) চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপিসহ ২১ ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী-সমর্থকরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে চরফ্যাশন সদর রোডে আয়োজিত সভাস্থলে সমবেত হন।জানাযায়, সারাদেশের ন্যায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাশন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলের আয়োজন করেন। দুপুর থেকে পথসভা চললেও বিকাল গড়িয়ে এলে আগত নেতাকর্মীদের ঢল নেমে সভাস্থলটি জনসভায় রূপ নেয়।ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহাম্মদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইলসাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভূট্টু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ।চরফ্যাশন পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।’ উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘জিয়া পরিবারের আস্থাভাজন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি আস্থা রেখে আপনারা আজকের বিজয় র‍্যালি ও সভাকে সফল করেছেন, চরফ্যাশন উপজেলা বিএনপি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’এছাড়াও জনসমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিস্তারিত আসছে...এসআর

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে: আহমেদ আযম খান
জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে: আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘জুলাই মাসকে ঐতিহাসিকভাবে ঘোষণা করতে হলে সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হওয়া Read more

একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ
একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

তেলের বাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় শুক্রবার (১৩ জুন) Read more

হাত-পা নেই লিতুন জিরার, মুখ দিয়ে লিখে জিপিএ-৫
হাত-পা নেই লিতুন জিরার, মুখ দিয়ে লিখে জিপিএ-৫

হাত-পা ছাড়া জন্ম নেওয়া সেই অদম্য মেধাবী লিতুন জিরা এসএসসির ফলাফলেও চমক দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে Read more

ঈদের নামাজ ঘিরে সংঘর্ষ, নারীসহ আহত ১৩
ঈদের নামাজ ঘিরে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

মসজিদ নাকি ঈদগাহ— ঈদের নামাজ কোথায় হবে এই বিতর্ককে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন Read more

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন