তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকার সমুদ্রে রিখটার স্কোলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার তাইওয়ানের আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।সেখানকার আবহাওয়া প্রশাসন বলেছে, ভূমিকম্পে রাজধানী তাইপের অনেক ভবন কয়েক সেকেন্ড ধরে কেঁপেছে। আবহাওয়া দপ্তর বলেছে, বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ইয়িলান কাউন্টি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১২ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।এদিকে তাইওয়ানের ফায়ার সার্ভিস বলেছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সব কারখানা তাইওয়ানের পশ্চিম উপকূলে। প্রতিষ্ঠানটি বলেছে, ভূমিকম্পের তীব্রতা তাদের কারখানার কর্মীদের সরিয়ে নেওয়ার মতো ছিল না।তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ’
‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল Read more

এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে Read more

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না পেরোতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর ফলে যাত্রার Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে Read more

সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের
সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি যেন একটি মরণ ফাঁদ। যার ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢেমুশিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন