জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে। বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে।মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ এসব কথা বলেন তিনি। সম্মেলন আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।তিনি বলেন, এখন এই তারুণ্যের যে শক্তি, গণঅভ্যুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে, সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাব, এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাবে, সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমরা যে প্রতিশ্রুতি, যেই ওয়াদা দেশের তরুণদের প্রতি, জনগণের প্রতি দিয়েছি, ইনশাল্লাহ সেই ওয়াদা আমরা পালন করব।তিনি আরও বলেন, সারাদেশে জাতীয় যুবশক্তির আলোড়ন তৈরি হয়েছে। আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি। জুলাই পদযাত্রায় সারাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদের সহযোগিতা করেছেন। তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে।২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, অভ্যুত্থানের এক বছর পার হয়েছে। অনেক হিসাব-নিকাশ করেছি। আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে। এখন আর ছাড় দেবে না। জুলাই সনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব।নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১/১১ আসবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন চাই। তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জুলাই সনদে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। চাঁদাবাজি কোনও রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।নাহিদ আরও বলেন, নাগরিক পার্টি যেমন রাজপথ থেকে গড়ে ওঠা দল এবং সারাদেশে সংগঠিত হচ্ছে তেমনি যুবশক্তিও রাজপথ থেকে গড়ে ওঠা দল। যুবশক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয় দেশের ভ্যানগার্ড হবে। ক্ষমতার নির্ধারকরা যদি তরুণদের প্রতারিত করে তাহলে এ দেশের ভবিষ্যৎ ভালো হবে না।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে Read more

চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে Read more

Prank Casino bonus: komplett guide, villkor och mobilapp för svenska spelare
Prank Casino bonus: komplett guide, villkor och mobilapp för svenska spelare

Prank Casino bonus – komplett guide för svenska spelare Vad är Prank Casino bonus? Prank Casino bonus är den introduktionsbonus Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই Read more

প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ
প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ

২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে। Read more

‘রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে’
‘রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরিতে বৈষম্যের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইএমএফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন