পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনয়নে অবস্থিত গোবিন্দ আইডিয়াল স্কুল ও কলেজের বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার আয়কর ফাঁকিসহ আর্থিক অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।  তথ্য অধিকার আইনে চাওয়া হলে এসব বিষয়ে কোনো তথ্য দিতে নারাজ প্রতিষ্ঠান প্রধান গোবিন্দ চন্দ্র রায়।গত ১৩ জুলাই সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি নাজমুস সাকিব মুন তথ্য অধিকার আইনের আলোকে ডাকযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বরাবর আবেদন করেন। আবেদনপত্রে বিগত পাঁচ বছরের আয়-ব্যয়, শ্রেণিভেদে ভর্তি ফি, ব্যাংক লেনদেন, জমি ও ভবন ক্রয়, কর পরিশোধ সংক্রান্ত কাগজপত্র, আয়কর সনদ ও রিটার্ন, শিক্ষক-কর্মচারীদের সম্মানীসহ মোট ১৫টি বিষয়ের লিখিত তথ্য চাওয়া হয়। ১৫ জুলাই চিঠিটি বিদ্যালয়ে বিলি হয় এবং কর্তৃপক্ষ তা গ্রহণ করেন বলেও প্রাপ্তি স্বীকার রয়েছে।তথ্য অধিকার আইন অনুযায়ী, চিঠি গ্রহণের ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করা বাধ্যতামূলক হলেও সময় পেরিয়ে গেলেও কোনো তথ্য বা লিখিত জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। এ অবস্থায় ৬ আগস্ট সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আপিল করেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক প্রাক্তন শিক্ষক জানান, বিদ্যালয়টি বিগত পাঁচ বছরে কোটি টাকার অধিক আয় করলেও এর বিপরীতে উপযুক্ত আয়কর জমা দেওয়া হয়নি। কর ফাঁকি দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আয়কর পরিশোধ সংক্রান্ত কোনো রসিদ, রিটার্ন কপি বা টিআইএন নম্বর প্রকাশ না করে প্রতিষ্ঠানটি বিষয়টি আড়াল করে চলেছে।সূত্রটি জানায়, প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষকদের জন্য নেই নিয়োগপত্র, নেই কোনো নির্ধারিত বেতন কাঠামো কিংবা চাকরির নিশ্চয়তা। স্বেচ্ছাচারিতাই এখানে শেষ কথা। ফলে স্বল্প বেতনে শিক্ষকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হলেও প্রতিষ্ঠানের আয়ের সিংহভাগ চলে যাচ্ছে অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র রায়ের ব্যক্তিগত স্বার্থে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের আয়ের বড় একটি অংশ আয়কর ফাঁকি দিয়ে গোপনে নিজের কাছে রেখে কালো টাকা হিসেবে ব্যবহার করছেন তিনি।অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনও গোপন রাখা হয়েছে। এমনকি জমি ক্রয়, অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের নির্ভরযোগ্য তথ্য না থাকায় অর্থ কেলেঙ্কারির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র রায় বলেন, ‘এলাকার প্রতিষ্ঠান, এলাকার ছেলে-মেয়ে লেখা পড়া করছে। তাই প্রতিষ্ঠানটির দিকে তিনি সুনজর দেওয়ার অনুরোধ জানান।’ পপিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের জন্য জারিকৃত সাম্প্রতিক নির্দেশনার একটি বিশেষ ধারার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন Read more

ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছেন Read more

আলফাডাঙ্গার কমিউনিটি ক্লিনিক যেন মশা-ব্যাঙের আস্তানা
আলফাডাঙ্গার কমিউনিটি ক্লিনিক যেন মশা-ব্যাঙের আস্তানা

চারিপাশে পানি থইথই। কোথাও গোড়ালিসমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত। প্রথম দেখায় পুকুর বলে বিভ্রম হয়। এমন পরিস্থিতি থাকে বছরের Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম

সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। Read more

কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন