ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্যে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে। ষষ্ঠী থেকে দেবীর বোধন ও আমন্ত্রণের মাধ্যমে মহোৎসব শুরু হয়ে, বুধবার (৩০ অক্টোবর) মহানন্দময়ী মহাঅষ্ঠমীতে পূর্ণতা পায়।উৎসবকে ঘিরে লক্ষ্মীপুরের রায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আনন্দ-উল্লাস। মণ্ডপগুলো দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে এবং ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো।রায়পুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ পাল ও সাধারণ সম্পাদক বলরাম মজুমদার সময়ের কণ্ঠস্বরকে জানান, উপজেলাব্যাপী প্রতিটি মণ্ডপে একযোগে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে।বিভিন্ন মণ্ডপে দায়িত্বে থাকা শীর্ষ নেতৃবৃন্দ- মিহির কুমার রায়, রবীন্দ্র কর্মকার, দিলীপ ঘোষ, দিলীপ বনিক, বাবুল গোপাল দেবনাথ, সুমন বনিক, শিবু বণিক, সুনীল ঘোষ, বামনী ইউনিয়নের হারাধন মজুমদান, ব্রজেশ্বর মজুমদারসহ অন্যান্যরা জানান, পূজা শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করছি। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম আমাদের আন্তরিক সহযোগিতা করেছেন।এই বছর উপজেলার ১৩টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, শারদীয় দুর্গা পূজার মূল লক্ষ্য হলো অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে দেবী দুর্গার পৃথিবীতে আগমনকে স্মরণ করা এবং মন্দের ওপর ভালোর জয় উদযাপন করা, যা মহিষাসুরকে পরাজিত করার মাধ্যমে প্রকাশিত হয়। এই উৎসবটি মূলত নারীশক্তির (শক্তির) আরাধনা এবং সমাজে ঐক্য ও আনন্দ নিয়ে আসে।উৎসবটি আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) দেবীর দোলায় গমনের মাধ্যমে বা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের Read more

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক
ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত Read more

নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা
নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল Read more

বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে কনে বরণ
বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে কনে বরণ

বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ের দিনে আকাশপথে হেলিকপ্টারে করে বউ বরণ করে আনবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।রবিবার (২৬ Read more

ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন: রাকিব
ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন: রাকিব

ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন